Dhaka ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজধানীর কদমতলীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সভাপতি নজরুল, সম্পাদক রাজু সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে ৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিরাপত্তা টহল শুরু কালীগঞ্জে জ্বালানি তেলের সংকট নিরসনে মালিকপক্ষের সঙ্গে কথা বললেন এমপি তালিব নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালক ও আরোহীর দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বদলগাছীতে পারিবারিক বিরোধে শ্বশুর নিহত, আটক ২ নারী

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / 21

নওগাঁর বদলগাছী উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মারধরের ঘটনায় গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে পলাশ (২৮) আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৌর চন্দ্র আধাইপুর উপরপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬-৭ বছর আগে গৌর চন্দ্র তাঁর মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই উপজেলার গাবনা গুদাইল গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকে স্বামী ঢাকায় কর্মরত থাকায় রাখি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। অভিযোগ রয়েছে, শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে তাকে নির্যাতন করে আসছিল।

ঘটনার একদিন আগে বুধবার (১ এপ্রিল) রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৌর চন্দ্র তাঁর ছেলে পলাশসহ কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার মেয়ের শ্বশুরবাড়িতে যান।

সেখানে বিষয়টি মীমাংসার চেষ্টা চলাকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের হামলায় গৌর চন্দ্র গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, উৎপল নামে এক ব্যক্তি ক্রিকেট ব্যাট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। এ সময় তাঁর ছেলে পলাশও আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৩টা ৪৫ মিনিটে গৌর চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বদলগাছীতে পারিবারিক বিরোধে শ্বশুর নিহত, আটক ২ নারী

প্রকাশের সময় : ০৯:৪৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬