Dhaka ১০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নুরুল ইসলামের যোগদান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • / 175

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

আজ বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে যোগদান করেন।

এর আগে ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) উপাচার্য হিসেবে ড. মো. নুরুল ইসলামের নাম ঘোষণা করেন।

অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ২০১১ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে নুরুল ইসলাম বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গবেষণার মূল ক্ষেত্রগুলোর মধ্যে নদীজ পরিবেশ, কৃষি ভূমির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন উল্লেখযোগ্য।

এ ছাড়াও তিনি জলবিজ্ঞান, অববাহিকা ব্যবস্থাপনা, জিআইএস এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নুরুল ইসলামের যোগদান

প্রকাশের সময় : ১১:১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬