Dhaka ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল জব্দ

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৩:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / 174

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পাতার বিড়ি ও কারেন্ট জাল জব্দ করেছে।

সোমবার (২৩ মার্চ) ভোররাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে জেলার গোমস্তাপুর থানার অধীন রহনপুর ও রামদাসপুর বিওপির যৌথ টহল দল রামদাস বিল এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, নায়েব সুবেদার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ৫৯ হাজার ৫০০ পিস ভারতীয় পাতার বিড়ি এবং ১৫৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

জব্দ করা মালামাল রহনপুর শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও কারেন্ট জাল জব্দ

প্রকাশের সময় : ০৩:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬