রাজনীতিতে ভিন্নতা, ঈদের মাঠে এক কাতারে ঝিনাইদহ-৪ আসনের নেতারা
- প্রকাশের সময় : ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 175
রাজনীতির মাঠে মতপার্থক্য থাকলেও পবিত্র ঈদুল ফিতরের নামাজে এক কাতারে দাঁড়িয়ে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহ-৪ আসনের শীর্ষ রাজনৈতিক নেতারা।
শনিবার কালীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় একই কাতারে নামাজ আদায় করতে দেখা যায় বর্তমান সংসদ সদস্য আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এবং বিএনপি নেতা রাশেদ খানকে।
নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন। রাজনৈতিক ভিন্নতা ভুলে একসঙ্গে ঈদের নামাজ আদায়ের এ দৃশ্য সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
উপস্থিত মুসল্লিরা বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু উৎসবে আমরা সবাই এক—এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।”
এ সময় নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কালীগঞ্জসহ সমগ্র ঝিনাইদহবাসীকে শুভেচ্ছা জানান।
স্থানীয়দের প্রত্যাশা, ঈদের এই সম্প্রীতির চিত্র রাজনীতির মাঠেও প্রতিফলিত হবে।




















