Dhaka ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ জেলা কারাগারে ঈদে বিশেষ আয়োজন, নতুন উদ্যোগে প্রশংসা

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
  • / 234

নওগাঁ জেলা কারাগারে এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। বন্দিদের জন্য বিশেষ খাবার, উপহার ও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ঈদ উদযাপনে নতুন চমক দেখিয়েছেন কারা কর্তৃপক্ষ।

কারা সূত্রে জানা যায়, জেল সুপার রত্না রায় ও জেলার মো. শাহরিয়ার আলম চৌধুরীর উদ্যোগে এবং ডিআইজি প্রিজনের নির্দেশনায় এ আয়োজন বাস্তবায়ন করা হয়। ঈদ উপলক্ষে কারাগারকে রঙিন বাতি ও ফেস্টুন দিয়ে সাজানো হয়, যা অতীতের তুলনায় ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঈদের জামাত কারাগারে দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৮টা ৩০ মিনিটে কারা কর্মকর্তাদের জন্য এবং দ্বিতীয় জামাত সকাল ৯টা ৩০ মিনিটে বন্দিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন কারাগার মসজিদের নিয়োজিত ইমাম। বর্তমানে কারাগারে মোট বন্দির সংখ্যা ১ হাজার ১০ জন, যার মধ্যে ৪২ জন নারী।

ঈদ উপলক্ষে দুস্থ বন্দিদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। নারী বন্দিদের জন্য মেকআপ বক্স এবং তাদের সঙ্গে থাকা শিশুদের নতুন জামাকাপড় উপহার দেওয়া হয়।

খাবারের তালিকায়ও ছিল বিশেষ আয়োজন। সকালের নাস্তায় মুড়ি ও পায়েস, দুপুরে গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, সাদা পোলাওসহ বিভিন্ন খাবার পরিবেশন করা হয়। এছাড়া রাতের খাবারে রুই মাছ ভাজি, আলুর তরকারি ও ভাত দেওয়া হয়।

ঈদের পরদিন বন্দিদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়। তারা নির্ধারিত সময়ের বাইরে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং মোবাইল ফোনে কথা বলার সুযোগ পান। পাশাপাশি বাড়ির তৈরি খাবার গ্রহণের সুযোগও দেওয়া হয়, যা আগে ছিল না।

দর্শনার্থীদের জন্য কারাগারের পক্ষ থেকে কোমল পানীয়, গোলাপ ফুল এবং শিশুদের জন্য চকলেট বিতরণ করা হয়।

এ বিষয়ে জেল সুপার রত্না রায় ও জেলার মো. শাহরিয়ার আলম চৌধুরী জানান, ডিআইজি প্রিজনের নির্দেশনায় বন্দিদের জন্য মানবিক পরিবেশ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও কারাগার ব্যবস্থাপনায় আরও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁ জেলা কারাগারে ঈদে বিশেষ আয়োজন, নতুন উদ্যোগে প্রশংসা

প্রকাশের সময় : ০৩:৪০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬