শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

বিপজ্জনক তেজস্ক্রিয় থাকা ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 138

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতানজ পারমাণবিক কেন্দ্র-এ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

শনিবার মধ্য ইরানে অবস্থিত এই স্থাপনাটিতে হামলার ঘটনা ঘটে। এটি তেহরান ও ইসফাহান-এর মাঝামাঝি এলাকায় অবস্থিত এবং ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ।

হামলার পর কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করা হয়েছে। ফলে আশপাশের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক কোনো ঝুঁকি তৈরি হয়নি।

এর আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছিল, চলতি মাসের শুরুতে চালানো হামলায় এই স্থাপনাটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সর্বশেষ হামলার পরও বড় ধরনের বিকিরণ না ছড়ানোয় পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিপজ্জনক তেজস্ক্রিয় থাকা ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলা

প্রকাশের সময় : ০৬:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬