Dhaka ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পাংশায় নিখোঁজের একদিন পর দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ নওগাঁয় অপ্রত্যাশিত ফল পাওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ইয়াবা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

পবিত্র জুমাতুল বিদা: বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 113

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা আজ। আর রোজার শেষ জুমা আদায় করতে ঝড়ো বাতাস আর বৃষ্টিকে উপেক্ষা করে দুপুরের আগ থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজানের আগেই মসজিদগুলোতে উপস্থিত হন নানা বয়সী মানুষ।

বিশেষ করে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে নামে ধর্মপ্রাণ মানুষের ঢল।

রমজানের শেষ জুমা হওয়ায় মুসল্লিরা কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দান-সদকা, জিকির-আজকার এবং তওবা-ইস্তিগফারে বেশি মনোযোগ দেন। দেশের বিভিন্ন মসজিদে খতিবরা জুমাতুল বিদার তাৎপর্য তুলে ধরে খুতবা দেবেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রধান খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনায় করা হবে বিশেষ দোয়া ও মোনাজাত ।

মসজিদে আগত মুসল্লিরা জানান, রমজানের এই বিদায়ী সময়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, গুনাহ থেকে তওবা এবং ভবিষ্যতে সৎ পথে চলার অঙ্গীকারই তাদের প্রধান লক্ষ্য। অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, এ রমজানই হয়তো তাদের জীবনের শেষ রমজান হতে পারে।

উত্তরা সেক্টর-৯ এর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি জাকির হোসেন রিয়াজ জানান, আজকের দিনটি অত্যন্ত পবিত্র। আল্লাহ যেন আমাদের সব গুণাহ মাফ করেন, এই দোয়া করছি।

পবিত্র এই দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে বায়তুল মোকাররমে র‍্যাব, পুলিশ ও সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নজরদারি চালাচ্ছেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইবাদত করতে পারেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিত্র জুমাতুল বিদা: বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

প্রকাশের সময় : ০৪:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬