শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
  • / 155

বিশ্বের মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে ইসরায়েল।

শুক্রবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েল ও বিশ্বজুড়ে বসবাসরত মুসলিমদের উদ্দেশ্যে প্রকাশিত পোস্টে ইংরেজি ও আরবি ভাষায় ‘ঈদ মোবারক’ লেখা একটি শুভেচ্ছা কার্ডও প্রকাশ করা হয়। পোস্টের ক্যাপশনে বলা হয়, ‘আমাদের ইসরায়েলি ও বিশ্বের সব মুসলিম বন্ধুদের ঈদুল ফিতর মোবারক।’

বার্তায় আরও বলা হয়, ‘এই উৎসব শান্তি, আনন্দ এবং আরও উজ্জ্বল দিনের জন্য যৌথ আশা নিয়ে আসুক।’

উল্লেখ্য, প্রতি বছর রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়ে থাকে। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এবারের বার্তাটি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুসলিমদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাল ইসরায়েল

প্রকাশের সময় : ১০:৫৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬