Dhaka ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

বালিয়াকান্দিতে পাটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 137

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর  বাজারে পাটের  গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল,গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১ টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

এ সময় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ারসার্ভিসের ৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাজার ব্যবসায়ীদের দাবী বাজারে কোন পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় বেশি লেগেছে। এ কারণে ক্ষতির পরিমাণ কিছুটা বেশি হয়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার বলেন, আমার গোডাউনে ২ শ মণের বেশি পাট ছিলো। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো: সোহেল রানা বলেন, পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুইটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগীতা করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে পাটের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৩ ফায়ার ফাইটার

প্রকাশের সময় : ০৩:০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬