Dhaka ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / 136

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নষ্ট মোবাইল ফোন মেরামত নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুবিনা বেগম (২৫) ভীমনগর গ্রামের ফরিদ শেখের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, নষ্ট মোবাইল ফোন মেরামতকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী ঘর থেকে বের হয়ে গেলে অভিমানে রুবিনা বেগম বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি তদন্ত করছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নষ্ট মোবাইল ফোন নিয়ে ঝগড়া, অভিমানে গৃহবধূর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬