গুরুত্বপূর্ণ সংবাদ:
কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 156
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে বিহান মণ্ডল (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ফেরধরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিহান মণ্ডল ওই গ্রামের নির্মল মণ্ডলের ছেলে।
বিহানের চাচা নয়ন মণ্ডল জানান, দুপুরের দিকে হঠাৎ করে বিহানকে বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশের পুকুরে বিহানের পায়ের স্যান্ডেল ভাসতে দেখা যায়। পরে পুকুরে খোঁজাখুঁজি করে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিহান মণ্ডলকে মৃত ঘোষণা করেন।
Tag :
























