গুরুত্বপূর্ণ সংবাদ:
গোপালগঞ্জের কংশুরে নছিমন খাদে পড়ে চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৪:০৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 172
গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক বিপ্লব বিশ্বাস (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় নছিমনে থাকা দুই যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের কংশুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামিম আল-মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা নছিমনটি কংশুর মসজিদ মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালক বিপ্লব বিশ্বাস গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক বিপ্লব বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত দুই যাত্রী হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, নিহত বিপ্লব বিশ্বাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag :




















