Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

প্রকাশ্যে মাদক সেবন, বাধা দিলে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / 359

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রকাশ্যে লোকজন নিয়ে প্রতিনিয়ত মাদক সেবনের অভিযোগ উঠেছে শংকর হালদার (৪২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, শংকর হালদারের হাত থেকে রক্ষা পেতে এলাকাবাসী পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

শংকর হালদার উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের খাগবাড়ি গ্রামের মৃত বাদল হালদারের ছেলে।

এলাকার বাসিন্দা বড়দা কান্ত হালদারের ছেলে হিরন্ময় হালদার (৪০) বলেন, শংকর হালদার বাড়ির পাশের পুকুরপাড়ে বসে লোকজন নিয়ে প্রকাশ্যে নিয়মিত মাদক সেবন করে। ওই পুকুরপাড় দিয়ে প্রতিদিন মহিলা-পুরুষসহ এলাকার অনেক মানুষ চলাচল করেন। মহিলারা সেখানে দিয়ে যাওয়ার সময় শংকর তাদের ইভটিজিং করে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা এসবের প্রতিবাদ করলে শংকর ও তার সঙ্গে থাকা লোকজন আমাদের মারধর করে। কয়েক দিন আগে আমি প্রতিবাদ করায় শংকর লোকজন নিয়ে আমাকে এবং আমার চাচা নিরঞ্জনকে মারধর করেছে। এ ঘটনায় আমরা পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিচারের জন্য আবেদন করেছি।”

এ বিষয়ে শংকর হালদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি আগে কিছুটা মাদক সেবন করতাম। তবে এলাকার লোকজন সামাজিকভাবে চাপ প্রয়োগ করায় এখন মাদক সেবন ছেড়ে দিয়ে ভালো হয়ে গেছি।”

ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের ইনচার্জ সৈয়দ ইমদাদুল হক বলেন, “মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। শংকর হালদার যদি প্রকাশ্যে বসে মাদক সেবন করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রকাশ্যে মাদক সেবন, বাধা দিলে মারধরের অভিযোগ

প্রকাশের সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬