ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- প্রকাশের সময় : ১১:২৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 64
ছোট পর্দার অভিনেতা যাহের আলভী তার স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
শুক্রবার রাত ১১:৩৫ মিনিটে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন।
আলভী জানিয়েছেন, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ কেবল ইকরার ফোনে ছিল। গত ২৫, ২৬ ও ২৭ তারিখ রাতে ইকরার বন্ধু ও বান্ধবীরা বাসায় এসে মধ্যরাত পর্যন্ত সিগারেট, গাঁজা ও মদ্যপান করেছেন। মৃত্যুর আগে ইকরা আলভীর সহকারীকে ঘুমের ওষুধ আনতে বলেছিলেন। আলভী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন যাতে এই ফুটেজ নষ্ট না হয়।
তিনি উল্লেখ করেছেন, ইকরার ফোন বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিকে পাঠানো হয়েছে। এর মাধ্যমে জানা যাবে কে তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে এবং কথোপকথন মুছে ফেলার চেষ্টা করেছে কি না। এছাড়া মদ্যপান ও ড্রাগস সেবনের বিষয়টি ময়নাতদন্তে উঠে আসবে বলে তিনি বিশ্বাস করেন।
সবচেয়ে সংবেদনশীল বিষয় হিসেবে আলভী স্ত্রীর অতীত নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চেয়েছেন, ইকরার সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ‘নাবিদ’ নামের সহপাঠীর সম্পর্ক কী ছিল। এছাড়া ২০১০ সালে ইকরাকে তার পরিবারের অন্য স্থানে বিয়ে দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।
স্ট্যাটাসের শেষ দিকে আলভী বলেন, ওপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধপরায়ণতা এবং সহকর্মীদের বেইমানি হয়তো তাকে বাঁচতে দেবে না। তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে সুষ্ঠু তদন্তের আবেদন করেছেন এবং ক্ষমা চেয়েছেন।
























