Dhaka ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

জমি সংক্রান্ত বিরোধের জেরে পাংশায় সংঘর্ষ, আহত অন্তত ১৩

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / 251

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার তারাবির নামাজের পর উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৩০ শতাংশ জমি নিয়ে বড় চৌবাড়িয়া গ্রামের মৃত মনতাজ মণ্ডলের ছেলে উকিল মণ্ডল ও মৃত দিয়ানত শেখের ছেলে আব্দুল গফুর শেখের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে দুই পরিবারের অন্তত ১৩ জন আহত হন। আহতদের মধ্যে চারজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে দড়ি চৌবাড়িয়া গ্রামের মৃত মনতাজ মণ্ডলের ছেলে মোহাম্মদ আলী, মৃত মোক্তার মণ্ডলের ছেলে ঝন্টু মণ্ডল, আহম্মদ মণ্ডল ও সজীব মণ্ডল রয়েছেন। অপর পক্ষের আহতরা হলেন— পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁর ছেলে খয়বর খাঁ, রমজান আলীর ছেলে রতন, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলী বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খাঁর ছেলে রনি, মিরাজ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন ও তাজুদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।

স্থানীয়দের অভিযোগ, বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিকবার গ্রাম ও থানায় সালিশ হলেও বিষয়টির সমাধান হয়নি। মন্টু মণ্ডল অভিযোগ করেন, আব্দুল গফুর শেখের পরিবার জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে বহিরাগত লোকজন নিয়ে হামলা চালায় এবং আহতদের হাসপাতালে নিতে বাধা দেয়।

অন্যদিকে ঘটনাস্থল নিয়ে দুই পক্ষের মধ্যে ভিন্ন বক্তব্য রয়েছে। এক পক্ষের দাবি, দড়ি চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে অপর পক্ষের দাবি, মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।

ঘটনার পর থেকে উভয় পক্ষের নারী-পুরুষকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গফুর শেখের ভাই থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে একজন আসামিকে গ্রেফতার করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমি সংক্রান্ত বিরোধের জেরে পাংশায় সংঘর্ষ, আহত অন্তত ১৩

প্রকাশের সময় : ০৭:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬