Dhaka ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 148

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আটজনের পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুদানপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকার গাজী মো. হাফিজুর রহমান, রুহুল আমীন খান ও দুলাল খান; গোপীনাথপুর গ্রামের মো. অলিদ হাসান খান; ইছাখালী গ্রামের বাধন হাসান; দুর্গাপুর গ্রামের মাহিম বিল্লাহ; কাজুলিয়া গ্রামের একরাম শেখ এবং চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আলিশা মুসকানের পরিবার।

চেক বিতরণ শেষে জেলা প্রশাসক নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রাপ্ত অর্থ দিয়ে কর্মসংস্থানমূলক কাজে বিনিয়োগ করে পরিবারের আর্থিক স্থিতি উন্নয়নের চেষ্টা করার পরামর্শ দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রহমান, বিআরটিএ অফিস সহকারী মোয়াবিয়া ও মো. ইয়াছিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ পরিবারে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ

প্রকাশের সময় : ০৬:৫৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬