Dhaka ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে

পাংশায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 280

রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে গাজীপুর থেকে ডেকে এনে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার আসামিরা হলেন—পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং একই ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী গ্রামের মো. আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)। ভুক্তভোগী তহুরা বেগম (২২) ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। তিনি স্বামী পরিত্যক্তা এবং চার বছরের এক কন্যাসন্তানের জননী। বর্তমানে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সরিষা এলাকার জয়নাল মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী সজল মণ্ডলের সঙ্গে টিকটকের মাধ্যমে তহুরা বেগমের পরিচয় হয়। প্রায় সাত মাসের সম্পর্ক গত ১৪ ফেব্রুয়ারি বিচ্ছিন্ন হয়। পরে সজলের বন্ধু আকাশ মণ্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে তহুরাকে পাংশায় ডেকে আনেন। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর বহলাডাঙ্গা সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে আকাশ মণ্ডল ও জামাল মণ্ডল পর্যায়ক্রমে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।

ওসি শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও জানান, আকাশ মণ্ডলের নামে ছয়টি এবং জামাল মণ্ডলের নামে অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামি গ্রেফতার

প্রকাশের সময় : ০২:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬