Dhaka ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 144

এস এম জিলানী বলেছেন, সনাতনী ভাই-বোনেরা যাতে নির্বিঘ্নে ও শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য তিনি কাজ করে যাবেন।

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী মঙ্গলবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রাম এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের এক ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম—সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় তাঁদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য কাজ করব। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই আমি বলতে চাই, আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “গত ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে ভোট দিয়ে ঋণী করেছেন। আজ আবার এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন। এজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের সকল ধর্মীয় অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন।”

এস এম জিলানী বলেন, “নির্বাচনে যেভাবে সহযোগিতা করেছেন, আগামীতেও সেই সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা পেলে কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলে একটি মাদকমুক্ত, আধুনিক কোটালীপাড়া বিনির্মাণ করা হবে।”

মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আপনাদের শান্তি ও নিরাপত্তায় আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী

প্রকাশের সময় : ১০:৩২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬