কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
- / 223
ঝিনাইদহ-৪ আসনের ৭নং মহারাজপুর ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল। তিনি বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এ ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, রাখালগাছি ইউনিয়নের আমির, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান শাহজাহান আলী, মাওলানা আকবার আলী, আল আমীন, রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
























