Dhaka ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি জাবিতে সাঈদীসহ তিনজনের স্মরণে শিবিরের দোয়া মাহফিল শেখ মুজিবকে নিয়ে পোস্ট, জাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় কেন আলেক্সান্দ্রিয়া ওকাসিও কোর্তেজ প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার ‌‘আত্মহত্যা’ বেগম জিয়া ছিলেন সবার নেত্রী : জাবি উপাচার্য রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর কালীগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা

বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলির হুমকি : বহিষ্কৃত সেই যুবদল নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 130

রংপুরে ডিশ ও ইন্টারনেট ব্যবসার দখল নিয়ে বেডরুমে ঢুকে স্ত্রী-সন্তানসহ গুলি করার হুমকির ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা তামজিদুর রশীদ গালিবকে গ্রেফতার করেছে র‍্যাব। পরে তাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (২ মার্চ) দিনগত রাতে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তামজিদুর রশীদ গালিবকে র‍্যাব গ্রেফতার করেছে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ডের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী ক্যাবল ওয়ানের জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।

মামলার এজাহারে বলা হয়েছে, নগরীর কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের লাইন কেটে দেয়। এতে গ্রাহকরা মারাত্মক ভোগান্তির শিকার হয়েছেন এবং দুই প্রতিষ্ঠান প্রায় ৭ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে। এ ঘটনায় মায়া সাইবার ওয়ার্ল্ডের পপ ম্যানেজার রেবেকা হারুন সংবাদ সম্মেলন করে ঘটনার বিবরণ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের পর পরিস্থিতি চরম আকার ধারণ করে। রোববার বিকেলে গালিব ও মনুসহ আনুমানিক ১৫-২০ জন প্রতিষ্ঠানের অফিসে ঢুকে স্টাফদের ওপর মারমুখী আচরণ করেন। এ সময় তামজিদুর রশীদ গালিবের নির্দেশে অন্য আসামিরা অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন এবং অফিসের গুরুত্বপূর্ণ ল্যাপটপ, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করেন। তারা হুমকি দেন যে, আগামীকালের মধ্যে কামাল কাছনা এলাকায় তামজিদুর রশীদ গালিবকে নতুন ফিড অপারেটর হিসেবে নিয়োগ দিতে হবে।

এ সময় আকিবুল রহমান মনু প্রতিষ্ঠানটির ম্যানেজার মাহাদি হাসান কাফিকে মোবাইলে হুমকি দেন, ‘তুই আওয়ামী লীগের দালালি করছিস। তোর বাসায় গিয়ে গুলি করে আসবো। আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস তাহলে তোর বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসবো।’

পরে মনুসহ তাদের অনুসারীরা হুমকি দেন— অফিসের বাইরে গেলে কর্মীদের মারধর বা খুন-জখম করা হবে।জ ঘটনার পর তারা সেখান থেকে চলে যান।

এ ঘটনার পর অভিযুক্ত দুই নেতাকে রোববার রাতেই বহিষ্কার করে যুবদল। সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বেডরুমে ঢুকে বৌ-বাচ্চাকে গুলির হুমকি : বহিষ্কৃত সেই যুবদল নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১০:০২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬