Dhaka ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ছুটিতে দেশে এসে ট্রাকচাপায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / 139

রাজবাড়ীতে ট্রাকচাপায় জিলাল হোসেন (৪০) নামে এক প্রবাসী মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর এগ্রো ফুড ইন্ডাস্ট্রির সামনে এ ঘটনা ঘটে।

নিহত জিলাল হোসেন রাজবাড়ী সদর উপজেলার পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড ভবানীপুরের দামেজ উদ্দীনের ছেলে। তার গ্রামের বাড়ি কালুখালীর মাজবাড়িতে। সম্প্রতি প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন তিনি।

পাংশা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিলাল রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে বাগমারা মোড় দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন। সাড়ে ৭টার দিকে পাংশা থেকে ফরিদপুরগামী একটি ট্রাক সামনে থেকে তার মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেলআরোহী জিলাল ঘটনাস্থলেই মারা যান।

পাংশা হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামিম হোসেন জানান, জিলালের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ছুটিতে দেশে এসে ট্রাকচাপায় যুবক নিহত

প্রকাশের সময় : ০২:৫২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬