Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কালীগঞ্জে রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষ: পুলিশের মামলা, আটক ৬

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 182

কালীগঞ্জ উপজেলাতে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) কালীগঞ্জ থানার এসআই জাহিদ হোসেন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিকেলে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

আটকরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান খুরশিদ আলম, মতি মিয়া, মনিরুল ইসলাম, নুর আঙ্গুর মন্ডল, পলাশ মন্ডল ও ওলাদ হোসেন। তারা সদর উপজেলার খামারইল ও বিষয়খালী এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপির প্রার্থী রাশেদ খানের কার্যালয়ে দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হলে কালীগঞ্জ থানার তিনজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়খালী বাজার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ঝিনাইদহ জেলা আদালত-এ সোপর্দ করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষ: পুলিশের মামলা, আটক ৬

প্রকাশের সময় : ১১:০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬