Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 159

সিলেটের ওসমানীনগরে মাঠ থেকে চুরি করা গরু জবাই করে সেই মাংস দিয়ে ইফতার মাহফিলের আয়োজনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুখাপন গ্রামে এ ঘটনা ঘটে। গরু কেনার টাকা দেওয়ার পরও কেয়ারটেকারের এমন কর্মকাণ্ডে প্রবাসী আহমদ মধু লজ্জায় দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, গলমুখাপন গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউনাইটেড গলমুখাপন ট্রাস্ট’-এর পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন প্রবাসী আহমদ মধু ও সাধারণ সম্পাদক বুরহান মিয়া। ইফতারের আগের দিন একই গ্রামের নাজমুল ইসলাম নামে এক ব্যক্তির গরু পার্শ্ববর্তী মাঠ থেকে নিখোঁজ হয়।

আহমদ মধু কেয়ারটেকার সাঈদীকে তিনটি গরু কেনার জন্য টাকা দেন। তবে অভিযোগ উঠেছে, সাঈদী নাজমুল ইসলামের হারিয়ে যাওয়া গরুটি মাঠ থেকে ধরে এনে জবাই করেন। বিষয়টি জানা গেলে গ্রামবাসী প্রবাসীর বাড়িতে কৈফিয়ত চান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, জবাই করা গরুটি নাজমুল ইসলামেরই ছিল। প্রবাসী আহমদ মধু তাৎক্ষণিকভাবে ৭০ হাজার টাকা পরিশোধ করে বিষয়টি মীমাংসা করেন এবং শুক্রবার রাতেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

ঘটনার পর প্রবাসী একটি ভিডিও ধারণ করে নিজের অপ্রকাশিত থাকার দাবি করেন, যা ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা সৃষ্টি হয়। অভিযুক্ত কেয়ারটেকার সাঈদী পলাতক রয়েছেন।

ওসমানীনগর থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুরি করা গরুর মাংস দিয়ে ইফতার মাহফিল, লজ্জা নিয়ে যুক্তরাজ্য ফিরলেন প্রবাসী

প্রকাশের সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬