Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 131

কালীগঞ্জ উপজেলাতে বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরাজার এলাকায় আজিজুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছন থেকে তাবাসসুম খাতুন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাবাসসুম উপজেলার বাবরাজার ইউনিয়নের বাজডিহি গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পেছনে মুখ বাঁধা অবস্থায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সেটি খুলে শিশুটির মরদেহ শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।

পুলিশ জানায়, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সঙ্গে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির পাশে খেলা করার সময় তাবাসসুম নিখোঁজ হয়। সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিখোঁজের বিষয়টি জানানো হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬