Dhaka ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কয়রা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 4

খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সিডিও) সহযোগিতায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, জামায়াতে ইসলামীর কয়রা সদর আমির মাওলানা মিজানুর রহমান, সিডিওর নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা প্রবীণদের প্রতি পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্য কর্মসূচি পালন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশের সময় : ০৮:১৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬