Dhaka ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে রূপসা পরিবহনের ধাক্কায় নিহত ১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 3
ঝিনাইদহের কালীগঞ্জে দ্রুতগতির রূপসা পরিবহনের বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে এবং কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের দিক থেকে আসা পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুতগামী কুষ্টিয়াগামী একটি রূপসা পরিবহনের বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয় এবং মোটরসাইকেলে থাকা অপর এক ব্যক্তি আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওনা নাহিদ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার পৌর সংস্থায় কর্মরত আব্দুস সামাদ মারা গেছেন। সে সময় আহত অপর ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”
তিনি আরও জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে রূপসা পরিবহনের ধাক্কায় নিহত ১

প্রকাশের সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬