Dhaka ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী অসুস্থ হওয়ায় রাস্তায় ফেলে যান স্ত্রী, সেই প্রবাসীর মৃত্যু বদলে গেল অর্থবছর, ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ ৩০০ টাকার কাঁচা মরিচ এখন ১০০ টাকা, ১০ দিনে আমদানি ২৩৩ টন ‘স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন’ উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার খোলার অনুরোধ পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

চারুকলায় একুশে পদক পাচ্ছেন নাটোরের ড. আব্দুস সাত্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 180

বিশ্ব বরেণ্য চারুকলার শিক্ষক, লেখক এবং গবেষক প্রফেসর ড. আব্দুস সাত্তার এবারের একুশে পদক পেতে যাচ্ছেন। আগামীকাল রাজধানীতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা হস্তান্তর করা হবে।

১৯৪৭সালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চকবড়াইগ্রামে জন্মগ্রহনকারী আব্দুস সাত্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করার পরে ১৯৭৩ সালে ওরিয়েন্টাল আর্ট বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলা, ছাপচিত্র এবং ভাস্কর্যের ওপর দুই বছর পড়াশোনা করেন। আব্দুস সাত্তার মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য এবং ব্রুকলিনের প্রাট ইনস্টিটিউটে ছাপচিত্রের ওপরে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি বাংলাদেশের নতোন্নত কাঠখোদাই শিল্পের ওপরে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে অবসর গ্রহণের পর অদ্যাবধি অনারারি প্রফেসর হিসেবে সপ্তাহে দু’দিন ক্লাস নিয়ে যাচ্ছেন।

আব্দুস সাত্তার শিল্পকলার পাশাপাশি নন্দনতত্ত্ব বিষয়ে অধ্যাপনা করেন। এ সংক্রান্ত অসংখ্য প্রবন্ধ জাতীয় দৈনিকগুলোতে প্রকাশিত হয়েছে। শিল্পকলার ওপরে তাঁর লেখা ২৬টি বই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবই।

প্রকাশিত বইয়ের তালিকায় ‘বাংলাদেশের নতোন্নত দারুশিল্প’, ‘শিক্ষা সংস্কৃতি রাজনীতি’, ‘অলংকার’, ‘বাংলার শাসক জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও গ্রাফিতির বিপ্লব, ‘১২৫ বিশ্বসেরা প্রিন্টমেকার’ উল্লেখযোগ্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চারুকলায় একুশে পদক পাচ্ছেন নাটোরের ড. আব্দুস সাত্তার

প্রকাশের সময় : ০১:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬