Dhaka ০১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 169

ঝিনাইদহ-৪ আসনের কালীগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়তে চাই—এটা আমার প্রয়াস। কেন্দ্রীয় নির্দেশক্রমে আমরা এই কার্যক্রম শুরু করেছি। প্রাকৃতিকভাবে ময়লা-আবর্জনা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আমরা সামাজিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি। একইভাবে মানুষের মনের পরিচ্ছন্নতাও প্রয়োজন।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান শাহজাহান আলী, আল আমীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, পৌরসভার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের সময় : ১১:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬