ঝিনাইদহ–৪ আসনে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৯:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 232
ঝিনাইদহ–৪ আসনের নিয়ামতপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৪নং নিয়ামতপুর ইউনিয়নে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত একটি আধুনিক কালীগঞ্জ গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুল হক মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর কালীগঞ্জ থানা শাখার সভাপতি ঈশা খান শাহজাহান আলী, ডা. মোশাররফ হোসেন, ডা. শাহীন হোসেন, মাওলানা আকবর আলী, আল আমীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সমর্থকরাও অংশগ্রহণ করেন।
























