Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মান্দায় ৪৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ নারী আটক জাবিতে সায়েন্স ক্লাবের ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ অনুষ্ঠিত ‘লাশ বিলের পানিতে ভাসিয়ে দেব’—ভূমি কর্মকর্তাকে সেবাগ্রহীতার হুমকি কালুখালীতে নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ইছামতীর পানিতে প্লাবিত বেনাপোলে ১০০ পরিবার পেল বিজিবির ত্রাণ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন শার্শায় ১১ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১ রাজবাড়ী উদীচীতে কমরেড কমল কৃষ্ণ গুহকে স্মরণ পরিবেশ কর্মসূচির ব্যানারে জাকসুর নাম বাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ,পাল্টাপাল্টি মামলা

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 216

রাজবাড়ীর সোনাপুর হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে মারামারির ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। তবে এ ঘটনায় কোন পক্ষের আসামি গ্রেফতার না হওয়ায় এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় আবারও ঘটতে পারে বড় ধরনের সংঘর্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর গরুর হাটে রহিম মন্ডল ও শোভন বিশ্বাস গ্রুপের মধ্যে হাটের টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ বাধে। পূর্বপরিকল্পনা অনুযায়ী শোভন গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে রহিমের উপর হামলা চালায়।বিষয়টি জানতে পেরে রহিম গ্রুপের লোকজন শোভন গ্রুপ দাওয়া দিলে পালিয়ে যায়।এ ঘটনায় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

রহিম মন্ডল সোনাপুর পশ্চিম পাড়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে অন্যদিকে শোভন বিশ্বাস একই এলাকার মো: গফুর বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় রহিম মন্ডলের চাচি মোছা: সাজেদা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ করে মামলা দায়ের করেছে। অন্যদিকে শোভন বিশ্বাসের চাচি মোছা: মমতাজ আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ ৪/৫ জন কে অজ্ঞাত করে মামলা দায়ের করেছে।

এ বিষয়ে রহিম মন্ডল বলেন, বৃহস্পতিবার বিকেলে আমি হাটের ইজারার টাকা শোভনের কাছে চাইলে সে প্রথমে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করে পরে আমার উপর দেশি ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়।তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র গিয়ে গুলি করলে মিস-ফায়ারিং হওয়ায় আমি প্রাণে বেঁচে যাই।এখনো শোভন বিভিন্ন ভাবে ভারাটিয়া ক্যাডার দিয়ে আমাকে হত্যার পরিকল্পনা করছে।

এ বিষয়ে শোভন বিশ্বাসের মুঠোফোনে কথা হলে তিনি বলেন যা যা সেদিন হইছিলো তা সি সি ক্যামেরায় আছে।সেখান থেকে দেখে নেন। তবে তিনি বলেন সেদিন দেশীয় অস্ত্র ছিলো কোন আগ্নেয়াস্ত্র ছিলো না।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুর রব তালুকদার বলেন, হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ মামলা করেছে। আমরা আসামীদের গ্রেফতার অভিযান চালাচ্ছি।ধারণা করা হচ্ছে উভয় পক্ষ এলাকা ছেড়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাটের ইজারার টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ,পাল্টাপাল্টি মামলা

প্রকাশের সময় : ০৭:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬