Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

রাজবাড়ীতে জাহিদ ফকীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 258

রাজবাড়ীর জাহিদ ফকীর হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার যুবকের নাম মো. শিখন (২৫)। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। শিখন রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা। শিখনের বাবার নাম আবদুর রাজ্জাক।

সোমবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১০ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় মধুখালী থানাধীন মাঝকান্দি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় আসামি শিখনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে পাওনা টাকার বিরোধের জেরে রাজবাড়ীর ভিপি ফরিদ সড়কের কিশলয় স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় আসামি রাতুল (২৮) ও তার সহযোগীরা ভিকটিম স্যানেটারি ব্যবসায়ী জাহিদ ফকির (২৭)-কে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি রাতুলকে (২৮) গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় সোপার্দ করা হয়। পরে রাজবাড়ী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে জাহিদ ফকীর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৩:৫৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬