Dhaka ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

রাজবাড়ী-২ আসনের এমপির সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 145

রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ তার সংসদীয় এলাকার পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার মাদরাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পাংশা থানা মোড়স্থ  উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময়  অনুষ্ঠিত হয়। মাদরাসা, শিক্ষার মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে মত বিনিময় করা হয়।

মতবিনিময়কালে বক্তব্য দেন, নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ। তিনি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় সমৃদ্ধ করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হোগলাডাঙ্গী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মীর আব্দুল বাতেন। এছাড়াও বক্তব্য দেন পাংশা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আওয়াবুল্লাহ ইব্রাহীম, শাহজুঁই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, কালুখালী উপজেলার রায়নগর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফর রহমান, মাজবাড়ী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, বালিয়াকান্দির ঘি-কমলা মহিলা দাখিল মাদরাসার সুপার মারুফ চৌধুরী এবং তেঁতুলিয়া দাখিল মাদরাসার সুপার মো. মুরাদুল ইসলাম।

মতবিনিময়ের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।মতবিনিময়  শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী-২ আসনের এমপির সঙ্গে মাদরাসা প্রধানদের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬