Dhaka ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মমত্ববোধ দিয়ে দেশ গড়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর নতুন বিমান সচিব নূরুন্নাহার চৌধুরী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকার তারল্য সহায়তা সোনালী ব্যাংকের জুরাইনে বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা সংসদীয় কমিটির মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস কালীগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

কোটালীপাড়ায় বি.পি দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 187

মানব সেবায় স্কাউটিং—এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্কাউট আন্দোলনের জনক রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল-এর ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে (বি.পি দিবস) আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট কোটালীপাড়া উপজেলার সম্পাদক ইদ্রিসুর রহমান, কমিশনার কার্তিক চন্দ্র বিশ্বাস, ক্যাব লিডার রমজান শিকদার এবং সদস্য মো. বদিউজ্জামান শেখ।

বক্তারা বলেন, স্কাউটিং কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে ওঠে, যা একটি আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় বি.পি দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০২:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬