Dhaka ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু নির্যাতনের ঘটনায় সেই ‘শারমিন একাডেমি’র ব্যবস্থাপক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 266

রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের মসজিদ রোডে অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের ওই স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্যাতন করা হয়। ঘটনার দুই দিন পর শিশুটির নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পবিত্র কুমার বড়ুয়া ওই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, পবিত্র কুমার বর্তমানে পল্টন থানায় আছেন এবং অপর আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এর আগে বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে পল্টন থানায় শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় পবিত্র কুমার বড়ুয়া ও শারমিন জাহানকে আসামি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু নির্যাতনের ঘটনায় সেই ‘শারমিন একাডেমি’র ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:৪৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬