Dhaka ০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থী নির্যাতন, ভিডিও ভাইরাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 185

রাজধানীর একটি স্কুলে ৩–৪ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দুই শিক্ষককে শিশুটিকে মারধর ও ভয় দেখাতে দেখা গেছে, যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা শিশুটিকে টেনেহেঁচড়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে গোলাপি শাড়ি পরা এক নারী শিক্ষক শিশুটিকে টেবিলের সামনে বসিয়ে একাধিকবার চড় মারেন এবং ধমক দেন। পরে এক পুরুষ শিক্ষক শিশুটির মুখের সামনে স্ট্যাপলার দেখিয়ে ভয় দেখান। সিসি ক্যামেরার সময় অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১২টা ৫১ মিনিটে।

পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে। ঘটনাটি নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেছে। এ ঘটনায় জড়িতদের একজনকে শনাক্ত করা হয়েছে, তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, তবে ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজধানীর স্কুলে শিশুশিক্ষার্থী নির্যাতন, ভিডিও ভাইরাল

প্রকাশের সময় : ১০:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬