Dhaka ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 175

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র একমাস বাকি। গণতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচনে যে রাজনৈতিক দল বিজয়ী হবে তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচনের পর তিনি কি করবেন, দেশেই থাকবেন নাকি বিদেশে পাড়ি জমাবেন—জনমনে এমন নানান প্রশ্ন রয়েছে। তবে ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচনের পর তিনি তিনটি কাজে জড়িত হবেন। কাজগুলো হলো—ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং চলমান থ্রি জিরো অব্যাহত রাখা।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবের সঙ্গে বৈঠককালে তিনি তার এমন পরিকল্পনার কথা জানান। আকিয়ে আবে তার কাছে নির্বাচন পরবর্তী সময়ের পরিকল্পনা জানতে চেয়েছিলেন।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আকিয়ে আবে। আজ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার অত্যন্ত সুসম্পর্ক ছিল। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তাদের সম্পর্কের স্মৃতিচারণ করেন।

সাক্ষাৎকালে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন, নির্বাচন পরবর্তীসময়ে তিনি কিভাবে কাজ করবেন বা উনার পরিকল্পনা কী? প্রধান উপদেষ্টা উনাকে জানান, তিনি মূলত তিনটি বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তীসময়ে উনার কাজ করবেন।

যে ৩ পরিকল্পনা ড. ইউনূসের

প্রথমত: ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করবেন, যেন স্বাস্থ্যসেবায় দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বাড়ে। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল পদ্ধতির মাধ্যমে যেন তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারেন সে ব্যবস্থা করবেন।

দ্বিতীয়ত: তরুণ উদ্যোক্তা তৈরির যে কাজটি তিনি করে চলেছেন সেটি করবেন।

তৃতীয়ত: থ্রি জিরো নিয়ে যে কাজ করছেন সেটি অব্যাহত রাখবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফর করবেন। এই ফাউন্ডেশন বিশেষত ওশিয়ান রিসার্চ নিয়ে গবেষণা করে। তিনি সেখানে একটি কনফারেন্সে যোগ দেবেন এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে কিভাবে কোলাবরেশন বাড়ানো যায় তা নিয়ে কথা বলবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, নিজেই জানালেন ৩ পরিকল্পনা

প্রকাশের সময় : ০৯:১০:১৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬