Dhaka ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

শৈত্যপ্রবাহ কমছে না, বয়ে যাচ্ছে ১৯ জেলায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / 194

শনিবারও ১৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলা এবং যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া– এই তিনটিতেও মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে, সামান্য ওঠানামা থাকলেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কাটছে না।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দুই জায়গায়– পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগের দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বেড়েছে, কিন্তু শীত কমেনি। শুক্রবার পর্যন্ত মাঝারি শৈত্যপ্রবাহ ছিল, গতকাল সেটি পরিণত হয়েছে মৃদুতে।

পেছনের কয়েক দিনের হিসাব বলছে, শীতের তীব্রতা এক দিন বাড়ছে, পরের দিন কিছুটা কমছে, আবার পরদিন নেমে যাচ্ছে আগের অবস্থায়। বৃহস্পতিবার ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বইছিল, শুক্রবার তা কমে ২০ জেলায় দাঁড়ায়। আর গতকাল ছিল ১৯ জেলায়। তবে এর মধ্যেই নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও শৈত্যপ্রবাহ পুরোপুরি কাটবে না। আগামীকাল সোমবার থেকে আবার কমতে পারে তাপমাত্রা। স্থায়ীভাবে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে ২০ জানুয়ারির পর।

তেঁতুলিয়া-চুয়াডাঙ্গায় পরপর দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হওয়া নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, উত্তর দিক থেকে নামা শুষ্ক ও ঠান্ডা বায়ুর প্রবাহ এখনও অটুট। ফলে অনুভূত তাপমাত্রা অনেকটাই নিচে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শৈত্যপ্রবাহ কমছে না, বয়ে যাচ্ছে ১৯ জেলায়

প্রকাশের সময় : ১১:২৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬