Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 164

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের ভালো লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। এখনও ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। দুয়েকজন লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কথা বললেও এখন পর্যন্ত ছোট-বড় সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড সমান আছে। দৃশ্যমান এমন কিছু ঘটেনি যে যাতে বলা যাবে লেভেল প্লেয়িং ফিল্ড নেই।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে, শফিকুল আলম ময়মনসিংহ নগরীর জুবলী রোডে বুড়া পীরের মাজার ও হামলার শিকার হওয়া নগরীর থানা ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ’র (রহ) মাজার পরিদর্শন করেন।

আসন্ন গণভোট নিয়ে তিনি বলেন, আমরা চাই সবাই দলবলে কেন্দ্রে গিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবো। বাংলাদেশে আর যাতে ফ্যাসিস্ট তৈরি না হয়। বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুন্ন থাকে। বিগত সময়ের অপশাসন যেন আর না দেখতে না হয়।

প্রেস সচিব বলেন, বাংলাদেশ পীর আওলিয়ার দেশ, ইসলাম এসেছে তাদের হাত ধরে। কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে আঘাত হানছে। বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই দেশ সব ধর্ম-বর্ণ মানুষের দেশ। এখানে একত্রে যেন শান্তিতে সবাই বসবাস করে এটাই প্রত্যাশা।

মাজারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে। মাজারে নিরাপত্তাও তারা জোরদার করছে। মানুষও সচেতন হচ্ছে।

পরিদর্শনকালে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীসহ জেলা ও পুলিশ প্রশাসন এবং মাজার ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে: প্রেস সচিব

প্রকাশের সময় : ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬