গুরুত্বপূর্ণ সংবাদ:
পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
- / 161
সীমানা জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটের সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মহামান্য আদালতের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন পাবনা-১ ও ২ আসনে ভোট সংক্রান্ত কোনো কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। আদালত থেকে নির্দেশনা আসার পরই কমিশন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে।
এ বিষয়ে পরবর্তী নির্দেশনা পাওয়া গেলে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।
Tag :





















