Dhaka ০৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 169

ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। একই দিনে তিনি ইউএসটিআরের সহকারী ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

বৈঠকে ড. খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সাম্প্রতিক অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক বাস্তবায়নের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ঘাটতি কমাতে বড় অগ্রগতি অর্জন করেছে। পাশাপাশি চুক্তির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে বলেও জানান তিনি।

ড. রহমান বর্তমান ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। এ প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার। এছাড়া মার্কিন কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত পোশাকের ওপর শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবটিও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান তিনি।

উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তি দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানে একমত হয়। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেলে ভবিষ্যতে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বাংলাদেশের।

সাক্ষাৎকালে তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজ করতে সহায়তার আহ্বান জানান এবং বাংলাদেশ বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিল নিশ্চিত করার অনুরোধ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব

প্রকাশের সময় : ১০:৫১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬