Dhaka ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির পোরশায় হাতুড়ে চিকিৎসক দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু : ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ৪ ঝিনাইদহে দুই সন্তানের জননীর আত্মহত্যা কালুখালীর শিকজান বাজারে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে পুলিশের পরামর্শ ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল

তিন লক্ষ্যে সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / 173

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে। প্রাথমিকভাবে তিনটি লক্ষ্য সামনে রেখে এই অভিযান পরিচালনা করা হবে।

রোববার কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হলেই সারা দেশে একযোগে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে সব বাহিনীর প্রধানদের নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।

নির্বাচন কমিশনার জানান, অভিযানের প্রথম লক্ষ্য হবে অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা হবে এবং যেগুলো উদ্ধার সম্ভব নয়, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহার না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় লক্ষ্য হিসেবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কথা বলেন তিনি। তৃতীয় লক্ষ্য হবে নির্বাচনকেন্দ্রিক দল ও প্রার্থীদের আচরণবিধি তদারকি করা। আচরণবিধির বড় ধরনের ব্যত্যয় ঘটলে যৌথবাহিনী ব্যবস্থা নেবে, আর ছোটখাটো ব্যত্যয় সংশ্লিষ্ট রুটিন কমিটিগুলো দেখবে বলে জানান তিনি।

রোহিঙ্গা ক্যাম্পসংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে নির্বাচন কমিশনার বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। একই সঙ্গে স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি বাড়াতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তিন লক্ষ্যে সারা দেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান

প্রকাশের সময় : ০৭:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬