মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 225

যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে দেশটির সরকার এবং একে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কারাকাসসহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের একাধিক স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।

ভেনেজুয়েলার সরকার দাবি করেছে, এই হামলা দেশটির তেল ও খনিজ সম্পদের দখল নেওয়ার উদ্দেশ্যে চালানো হয়েছে, তবে প্রচেষ্টা সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় একাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যার মধ্যে সামরিক লক্ষ্যবস্তুও ছিল। তবে প্রতিক্রিয়া জানতে চাইলে পেন্টাগন সব প্রশ্ন হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছে।

এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। এখনো পর্যন্ত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য জানানো হয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা, জরুরি অবস্থা ঘোষণা

প্রকাশের সময় : ০২:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬