সাহিত্য পরিষদের আয়োজন:
বৃহত্তর ফরিদপুরের কবিদের অংশগ্রহণে রাজবাড়ীতে সাহিত্য উৎসব
- প্রকাশের সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
- / 204
বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার কবিদের অংশগ্রহণে আড্ডা, আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার বিকেলে রাজবাড়ীতে সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সাহিত্য পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সাহিত্য পরিষদের সহ সভাপতি নুরুল হক আলমের সভাপতিত্বে সাহিত্য আলোচনায় অংশ নেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি মফিজ ইমাম মিলন, রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, ডা. আবুল হোসেন কলেজের সাবেক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, বিশ্ব ভরা প্রাণ এর কেন্দ্রীয় সভাপতি জাহান বশীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান, কবি সৈকত হাবিব, মাদারীপুর সাহিত্য পরিষদের সভাপতি বেলাল আহমেদ, খান আনিস প্রমুখ।
বক্তারা বলেন, সাহিত্যচর্চা যত বেশি হবে ততই সমাজ আলোকিত হবে। সাহিত্য চর্চার মাধ্যমে একটি সুস্থ জাতি কগঠন হতে পারে। এধরনের আয়োজন বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার কবি সাহিত্যিকদের মধ্যে একটি মেলবন্ধনও তৈরি করতে পারে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি খোকন মাহমুদ।
আলোচনার মাঝে রাজবাড়ী, ফরিদপুর, ম্দাারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর থেকে আগত কবিরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
পরে আবৃত্তিকার টিটো মুন্সীর একক আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। তার একক আবৃত্তি দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ায়।


























