গুরুত্বপূর্ণ সংবাদ:
মেঘনা নদীতে ঘন কুয়াশায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৮

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / 222

ঘন কুয়াশার কবলে পড়ে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে আটজন জন যাত্রী নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা-বরিশাল রুটের ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় নদীতে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ঘাতক অ্যাডভেঞ্চার লঞ্চকে ঝালকাঠি ঘাটে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের চার স্টাফকে আটক করেছে পুলিশ।
Tag :






















