মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 191

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গী-ভৈরব রেলপথের আড়িখোলা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে আড়িখোলা রেলব্রিজ এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন অজ্ঞাত তিন ব্যক্তি।
এ সময় পেছন থেকে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে তারা কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

প্রকাশের সময় : ০৮:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫