গুরুত্বপূর্ণ সংবাদ:
পদত্যাগ করলেন খোদা বকশ চৌধুরী
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:৩৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- / 190
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি।
এর আগে তিনি নিজেই পদত্যাগের আবেদন করেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় নির্বাহী ক্ষমতা অনুশীলনের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এ পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
Tag :






















