Dhaka ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / 190

আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‌‘আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে।’

বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এক গণমাধ্যমকর্মী প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ও উপেক্ষা নিয়ে প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইন প্রণেতা চিঠি দিয়েছেন; এ বিষয়ে আপনার মন্তব্য কি? এ প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এই চিঠি আমি অন্তত দেখিনি, আমি এই বিষয়ে জানি না, এওয়ার না।’

প্রেস সচিব বলেন, ‘দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানিয়েছি। এ ঘটনায় যারা জড়িত ছিলেন, ভিডিও এবং ভিজ্যুয়াল দেখে অন্তত ১২ জনকে গ্রেফতার করেছি। এ বিষয়ে আজ আইন উপদেষ্টা জানিয়েছেন, এ মামলার বিচার হবে দ্রুত বিচার আইনে। সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনারা দেখেছেন দুর্গাপূজার সময় এবং অন্যান্য বড় ধর্মীয় উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ছিল।’

তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই। তার প্রয়োজনীয় যে নিরাপত্তা (সিকিউরিটি) দরকার, সে বিষয়ে আমাদের সাথে তার দলের আলাপ হচ্ছে। তারা যতটুকু চাচ্ছেন, বিএনপির সাথে কথা বলে সেগুলো তদারকি করা হচ্ছে। সরকারের কাছে যা যা সহযোগিতা তারা চাচ্ছেন, আমরা সেই সহযোগিতা করছি।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব

প্রকাশের সময় : ০৬:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫