Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 196

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি দুপুর ২টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হন।

এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মরদেহ মিছিলসহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়।
সকাল থেকেই সংসদ ভবন এলাকায় মানুষ সমবেত হন। উপস্থিতরা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ ইত্যাদি স্লোগান দেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাদির জানাজায় প্রধান উপদেষ্টা

প্রকাশের সময় : ০২:১৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫