গুরুত্বপূর্ণ সংবাদ:
ওসমান হাদির জানাজায় জনস্রোত
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 224
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে আজ দুপুর দুইটায়। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছে। দুপুর ১টা থেকে অ্যাভিনিউটি কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে, এবং দলে দলে মানুষের উপস্থিতি আরও বাড়ছে।
জানাজায় অংশ নিতে আসা মানুষদের চেক করতে আইনশৃঙ্খলা বাহিনীও হিমশিম খাচ্ছে। দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, হাদির জানাজাস্থল আশপাশের খামার বাড়ি, ফার্মগেট এবং মিরপুর-ধানমন্ডি পর্যন্ত বিস্তৃত হতে পারে।
ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের লোকজন স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
Tag :






















