Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
  • / 179

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ জানান, শুক্রবার রাত ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি অনলাইন বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ওসমান হাদির পরিবার, ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাবিনেট সদস্যদের পক্ষ থেকে করা অনুরোধের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভা ডাকা হয়।

সভায় কবি নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে খালি থাকা নির্দিষ্ট স্থানে শহীদ ওসমান হাদির দাফনস্থল নির্ধারণ করা হয়।

শনিবার সকালে কবি নজরুল ইসলামের সমাধির সামনে নির্ধারিত কবরস্থানটি একনজর দেখতে ভিড় করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তবে ওই সময় পর্যন্ত কবর খোঁড়ার কাজ শুরু হয়নি। এ বিষয়ে প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বলেন, কবর খোঁড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জনবল না থাকায় গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হবে। গণপূর্ত অধিদপ্তরের কর্মীরা এসে শিগগিরই কবর খোঁড়ার কাজ শুরু করবেন বলে তিনি জানান।

উল্লেখ্য, শহীদ ওসমান হাদি ছিলেন সাম্প্রতিক গণআন্দোলনের অন্যতম পরিচিত মুখ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তার মৃত্যুতে দেশজুড়ে শোক ও প্রতিবাদের আবহ সৃষ্টি হয়েছে। কবি নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফনের সিদ্ধান্তকে অনেকেই ইতিহাস ও প্রতীকের দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কবি নজরুলের পাশেই সমাহিত হবেন শহীদ ওসমান হাদি

প্রকাশের সময় : ১২:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫